এইমাত্র পাওয়া

যেকারণে ভিকারুননিসার অধ্যক্ষ ফওজিয়া প্রত্যাহার

নিউজ ডেস্ক।।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণের পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ানকে সরিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার তার প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ওএসডি করা হয়েছে।

পৃথক এক আদেশে রাজধানীর দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুন নাহারকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে (প্রেষণে) নিয়োগ দেওয়া হয়েছে।

ফওজিয়াকে ভিকারুননিসায় অধ্যক্ষের দায়িত্ব দেওয়ার পর তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। সর্বশেষ সরকারি বিধি লঙ্ঘন করে প্রতিষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়ার চেষ্টার অভিযোগ পায় শিক্ষা মন্ত্রণালয়।

নিয়োগ পরীক্ষার খাতা টেম্পারিং করতে এক শিক্ষককে নির্দেশ দেন অধ্যক্ষ। বিষয়টি হাতেনাতে ধরা পড়ার পর তদন্ত শুরু করেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও ঢাকার বিভাগীয় কমিশনার। শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে তাকে ওএসডি করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.