আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশে সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক।।

এক দশকের তথা গত ১০ বছরে ওয়ানডে ক্রিকেটের মাঠ মাতিয়েছেন- এমন সব ক্রিকেটারদের নিয়ে একটি সেরা একাদশ গঠন করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই দশক সেরা একাদশে তথা বিরল ১১ জন ক্রিকেটারের তালিকায় ঠাঁই করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

ক্রিকেটের রথি-মহারথিদের ভিড়ে বাংলাদেশের কেউ থাকবেন- এটা এখন আর বিস্ময়কর নয়। অন্তত গত এক দশকে সাকিব-তামিমরা সেটা প্রমাণ করে দিয়েছেন। এবার সেই স্বীকৃতি মিলল আইসিসির পক্ষ থেকেও। সাকিব আল হাসানকে সেরা একাদশে জায়গা দিয়ে।

সাকিব আল হাসান একমাত্র খেলোয়াড় যিনি গত এক দশকে ৫ হাজার প্লাস রান করেছেন এবং উইকেট নিয়েছেন ১৭৭টি। ভারতের রবীন্দ্র জাদেজাকে কেন অলরাউন্ডার হিসেবে নেয়া হয়নি, এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গলা ফাটাচ্ছেন ভারতীয়রা। অথচ, গত এক দশকে রবীন্দ্র জাদেজা রান করেছেন ১৫০০ প্লাস এবং উইকেট নিয়েছেন ১৫০টি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.