নিজস্ব প্রতিনিধি।।
আজ তোমাদের জন্য বাংলা নিয়ে আলোচনা করা হলো
বিরাম চিহ্ন
৯. রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেন রাসায়নিক সংযোগ হলেই হবে জল শুনছেন তো
উত্তর: রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয়- হাইড্রোজেন আর অক্সিজেন। আর হাইড্রোজেন আর অক্সিজেন রাসায়নিক সংযোগ হলেই, হবে জল! শুনছেন তো?
১০. উদ্দেশ্য একজন নন অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন শত্রম্নদের এ রকম একটা ধারণা দেওয়া সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে
উত্তর: উদ্দেশ্য- একজন নন, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন, শত্রম্নদের এ রকম একটা ধারণা দেওয়া। সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে।
১১. কিন্তু বিশ্ব-ভূমন্ডল বড়ই বিচিত্র কত অসম্ভব ব্যাপারই যে ঘটে পৃথিবীতে সবচেয়ে বৃহৎ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি
উত্তর: কিন্তু বিশ্ব-ভূমন্ডল বড়ই বিচিত্র! কত অসম্ভব ব্যাপারই যে ঘটে! পৃথিবীতে সবচেয়ে বৃহৎ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে। এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি।
১২. দেখুন মশাই কি করে যে কথাটা আপনার মাথায় ঢোকাব তা ভেবে পাইনে বলি বারবার করে যে বলছি তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি
উত্তর: দেখুন মশাই! কি করে যে কথাটা আপনার মাথায় ঢোকাব তা ভেবে পাইনে। বলি বারবার করে যে বলছি- তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি।
১৩. অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জল চাচ্ছেন কেন ঝুড়িতে করে কি জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়
উত্তর: অন্যায় তো হয়েছেই। দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়।
১৪. দুই বোন মা-বাবার আদরের ছায়ায় বড় হয় স্কুলে যাওয়ার পথে বুনোফুল ছিঁড়ে বেণীর সঙ্গে গেঁথে রাখে ফড়িং ধরে আবার আকাশে উড়িয়ে দেয়
উত্তর: দুই বোন মা-বাবার আদরের ছায়ায় বড় হয়। স্কুলে যাওয়ার পথে বুনোফুল ছিঁড়ে বেণীর সঙ্গে গেঁথে রাখে। ফড়িং ধরে। আবার আকাশে উড়িয়ে দেয়।
১৫. তার চোখমুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, হে আলস্নাহ আমি কি তোমার বাণী সবার কাছে পৌঁছে দিতে পেরেছি
উত্তর: তার চোখমুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, ‘হে আলস্নাহ, আমি কি তোমার বাণী সবার কাছে পৌঁছে দিতে পেরেছি?’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
