আনন্দধারা ডেস্ক:
‘শেষবার দাদা আমার সঙ্গে কোন কথা বলেননি। শুধু আদর করে দিয়েছেন।
আপনারা দোয়া করবেন, দাদার যাতে বেহেশত নসিব হয়। ‘
দাদার মরদেহকে শেষ বিদায় জানিয়ে কাঁদতে কাদঁতে কথাগুলো বলে অভিনেতা আবদুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা।
ছোট্ট লুবাবা আরও বলে, ‘দাদা বলেছেন সবসময় ভালো কাজ করবা। ভালো মানুষ হবা। সিঙ্গার হবা। ‘
প্রিয় দাদার মৃত্যুর সংবাদ শোনার পর থেকে অঝোরে কাঁদছে অভিনেতা লুবাবা। দুইদিন আগে দাদার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ফেসবুক লাইভে এসে কেঁদে কেঁদে প্রতিবাদ জানিয়েছে সে ।
শনিবার (২৬ ডিসেম্বর) তার প্রিয় দাদাভাই সত্যি সত্যি চলে গেলেন ওপারে। লুবাবার মা জাহিদা ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, দাদার মৃত্যুর খবর শুনে অঝোরে কাঁদছে লুবাবা। আমরা তাকে সান্ত্বনা দিচ্ছি, তবুও তার কান্না থামছে না।
ক্যান্সারের সঙ্গে লড়াই করে বরেণ্য অভিনেতা আব্দুল কাদের শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আব্দুল কাদেরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।
কিংবদন্তি অভিনেতা আব্দুল কাদের হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এছাড়া তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন। ছিলেন ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী। এছাড়া তিনি বহু নাটক-সিনেমা ও টিভি শোতে অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
