অনলাইন ডেস্ক:
এইচএসসির ফল কবে তা আগামী ২৯ ডিসেম্বর জানা যাবে। ওই দিন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন। ওই দিনই এবিষয়ে জানা যাবে।
শিক্ষামন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের ২৯ ডিসেম্বর সংবাদ সম্মেলন করার বিষয় সাংবাদিকদের অবহিত করেন।

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের বিজ্ঞপ্তি
সিনিয়র শিক্ষাসাংবাদিকরা বলছেন, ওই দিন শিক্ষামন্ত্রী এই ফলের বিষয় বিস্তারিত তথ্য জানাতে পারেন।
এছাড়া আগামী এসএসসি পরীক্ষা, স্কুল খোলা নিয়েও সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করবেন। এ বিষয়েও অভিভাবক ও শিক্ষার্থীদের অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যপক এস এম আমিরুল ইসলাম বলেন, ফলাফল তৈরির নীতিমালা অনুমোদন হলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে এইচএসসির ফলাফল তৈরির কাজ শেষ করা সম্ভব হবে। আমাদের সব প্রস্তুতি রয়েছে।
করোনা পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করা হয়। অপেক্ষামান সব পরীক্ষার্থীকে অটোপাশ দেয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষার ফলাফল প্রকাশের কথাও জানান তিনি।
পাশাপাশি অটোপাশের ফল তৈরিতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে আট সদস্যের গ্রেড মূল্যায়ন টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। চলতি মাসের শুরুতে কমিটি ফলাফল তৈরিতে জিপিএ গ্রেড নির্ণয়ের বেশ কয়েকটি প্রস্তাবের সমন্বয়ে একটি গাইডলাইন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনায় আক্রান্ত হওয়ায় এইচএসসি পরীক্ষার ফলাফল পিছিয়ে যাচ্ছে। তার অসুস্থার কারণে টেকনিক্যাল কমিটির প্রস্তাবিত গাইডলাইন অনুমোদন দেয়া সম্ভব হয়নি। সেটি অনুমোদন হলে তার আলোকে একটি নীতিমালা প্রণয়ন করে সফটওয়্যারের মাধ্যমে ফলাফল তৈরি করা হবে।
টেকনিক্যাল কমিটির প্রস্তাব অনুযায়ী, জেএসসি পরীক্ষার ফলে ২৫ শতাংশ এবং এসএসসি পরীক্ষার ফলে ৭৫ শতাংশ নম্বর মূল্যায়ণ করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
