বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লটারিতে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক।।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লটারির মাধ্যমে ভর্তিতে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেন।

আদেশে বলা হয়, ২০২১ শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এটি বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি) নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২১ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে লটারির তারিখ নির্ধারণপূর্বক ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটিকে অবহিত করার বিষয়টি উল্লেখ আছে।

কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঢাকা মহানগরীর কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যথাযথ নির্দেশনা অনুসরণ করছে না।

এ অবস্থায় ঢাকা মহানগরীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২১ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠানের আগে লটারির তারিখ নির্ধারণপূর্বক ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটিকে অবহিত করে প্রতিনিধির উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আদেশটি দেখতে ক্লিক করুন…


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.