এইমাত্র পাওয়া

জয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১১

নিউজ ডেস্ক।।

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার সকালে জয়পুরহাট থেকে একটি ট্রেন দিনাজপুরের হিলি যাচ্ছিলো। পথে পুরানাপৈল এলাকায় একটি বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাসচালক সদর উপজেলার হারাইল গ্রামের মামুনুর রশিদ, হিচমী গ্রামের মানিকের ছেলে রমজান, পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের সরোয়ার হোসেন, আরিফুর রহমান রাব্বি, আক্কেলপুর উপজেলার চক বিলা গ্রামের দুদু কাজীর ছেলে সাজু মিয়া ও নওগাঁর রানীনগর উপজেলার বিজয়কান্দি গ্রামের বাবু।

আহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পাঁচবিবি উপজেলার ফারুখ হোসেন, একই উপজেলার সিরাজুল ইসলামের ছেলে জিয়া, টাঙ্গাইলের মাটিকাটা গ্রামের শুকুর আলীর জুলহাস। তারা সবাই বাসযাত্রী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.