এইমাত্র পাওয়া

প্রাথমিকের ৩ কর্মকর্তাকে মন্ত্রণালয়ের নোটিশ

নিজস্ব প্রতিবেদক।।

প্রাথমিকের তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলার শুনানিতে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আগামী ২২ ডিসেম্বর দুপুরে মন্ত্রণালয়ের সচিবের অফিস কক্ষে (৬০৯ নম্বর) মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ নোটিশ প্রকাশিত হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ আশরাফুল আলম খান।

জানা গেছে, গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা। এ বছরের ২০ নভেম্বর তার নামে বিভাগীয় মামলা মামলা হয়। এদিকে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলামের বিরুদ্ধে ২০২০ সালের ৮ নভেম্বর বিভাগীয় মামলা রুজু হয়। অপরদিকে পিরোজপুর কাউখলী উপজেলার সহকারী শিক্ষা অফিসার কিরণ চন্দ্র রায়। চলতি বছরের ১৬ নভেম্বর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

নোটিশে বলা হয়, প্রয়োজনীয় কাগজপত্রসহ এই তিন কর্মকর্তাকে নির্ধারিত তারিখ ও সময়ে শুনানিতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.