এইমাত্র পাওয়া

সেনাবাহিনী থেকে খালেদা জিয়াকে চিঠি

নিজস্ব প্রতিবেদক।।

সেনাবাহিনীর সদর দপ্তর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পেনশন সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টা ২৩ মিনিটে তার গুলশানের বাসভবনে সেনাবাহিনীর সদর দপ্তর থেকে এই চিঠি পৌঁছে দেয়া হয়।

বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘পেনশন সংক্রান্ত কাগজপত্র পাঠিয়েছে। অন্য কোন বিষয় নয়।’বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের সহধর্মিনী। ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নিহত হন তিনি। এরপর থেকেই বিএনপি চেয়ারপারসন সেনাবাহিনী থেকে পেনশন পান বলে জানা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.