জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: তারিকুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৭২ তম সিন্ডিকেট সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৬ প্রথম সংবিধির ধারা ১৩ উপধারা ১ মোতাবেক আগামী দুই বছরের জন্য তাকে এ পদে নিযুক্ত করা হয়েছে।
প্রশাসনিক ভবনের সামনে মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন ড. মো: তারিকুল ইসলাম। ড. মো: তারিকুল ইসলাম হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: রিয়াদ হাসানের স্থলাভিষিক্ত হবেন।
ড. মো: তারিকুল ইসলামের নিয়োগাদেশে উল্লেখ্য তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আগামী দুই বছর সম্মানী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
নবনিযুক্ত পরিচালক অর্থ ও হিসাব দপ্তরের মো: তারিকুল ইসলাম সকলকে ধন্যবাদ জানান এবং সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, সিন্ডিকেট আগামী দুই বছরের জন্য তাকে (ড. মো: তারিকুল ইসলাম) মনোনীত করেছে। এবং তার প্রতি আমার সবসময় দোয়া এবং আশির্বাদ থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
