নিউজ ডেস্ক।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার রাজনৈতিক ও ব্যক্তিজীবনকে মানুষের মাঝে আরও ছড়িয়ে দেয়ার লক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ কুইজ প্রতিযোগিতা চলবে টানা ১০০ দিন। শেষ হবে ১০ মার্চ ২০২১।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এ অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, সহায়তা করেছে শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, কুইজটির স্ট্র্যাটেজিক পার্টনার তথ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আর এটি বাস্তবায়ন করছে প্রিয়.কম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
