শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো এক মাস বাড়ছে

নিউজ ডেস্ক।।

করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও এক মাস বাড়ানো হতে পারে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চলমান ছুটি সম্পর্কে জানতে চাইলে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে চলমান ছুটি আবারো বাড়ার আভাস দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন।

এর আগে গত রোববার শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি হয়নি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে নাকি কমছে সে বিষয়ে দ্রুতই জানিয়ে দেয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.