অনলাইন ডেস্ক।।
জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্রে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন প্রয়োগ। স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্যাকসিন বিতরণ তদারকি করার দায়িত্বে থাকা জেনারেল গুস্তাভ পার্না জানিয়েছেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন পৌঁছে যাবে।
এর আগে গত শনিবার ফাইজারের তৈরি ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
