নিউজ ডেস্ক।।
করোনা (কোভিড-১৯) মহামারীর কারণে আসন্ন অমর একুশে বইমেলা স্থগিতের বিষয়ে একটি প্রস্তাব দিয়েছে বাংলা একাডেমি। সংস্কৃতিবিষক মন্ত্রণালয়ে এই প্রস্তাব পাঠিয়েছে মাসব্যাপী বইমেলার আয়োজনকারী এই সংস্থাটি।
রীতি অনুসারে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের বইমেলা শুরু হওয়ার কথা ছিলো। ১১ ডিসেম্বর, শুক্রবার বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) কবি হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে হাবীবুল্লাহ সিরাজী বলেন, করোনাকালে বইমেলা না করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তাবনা পাঠিয়েছি। যদি মন্ত্রণালয় অনুমোদন দেয় তাহলে তা কার্যকর হবে। করোনার কারণে আমরা এই প্রস্তাবনা পাঠিয়েছি।
আগামী ১৩-১৪ ডিসেম্বর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানিয়েছেন কবি হাবীবুল্লাহ সিরাজী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
