নিউজ ডেস্ক।।
দক্ষিণাঞ্চলের সব সড়কের মাস্টার প্ল্যান করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনা কমিশনের সদস্য বলেন, পদ্মা সেতু হলে উন্নয়ন কার্যক্রমে একটা নতুন গতিশীলতা তৈরি হবে। তিনি বলেন, সে কারণে দক্ষিণাঞ্চলের পুরো এলাকার মাস্টার প্ল্যান করুন। কী কী রাস্তাঘাট আছে, সেগুলোতে অনেক ভারী যানবাহন যেতে পারে সেই ব্যবস্থা করুন। মাস্টার প্ল্যান অনুযায়ী সেটা করা উচিত। তিনি (প্রধানমন্ত্রী) বললেন যে, এভারেজ ডেইলি ট্রাফিক অনেক বেড়ে যাবে। এটা বাড়ছেই। এখন থেকেই পুনর্গঠনের, পুনর্নিমাণের ও শক্তিশালী করার কাজ শুরু করতে হবে। পদ্মা সেতু হলে এ এলাকায় গতিশীলতা বাড়বে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতিত্ব করার সময় তিনি এসব কথা বলেন। একনেক সভা শেষে পরিকল্পনা কমিশনের সদস্য (জ্যেষ্ঠ সচিব) ড. শামসুল আলম সাংবাদিকদের সামনে এ তথ্য তুলে ধরেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
