নিউজ ডেস্ক।।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রতিষ্ঠানটিতে অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন পদে সর্বমোট ২১৯ জনকে নিয়োগ দেয়া হবে। অনলাইনের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারবেন।
পদসংখ্যা
২১৯ জন
যোগ্যতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা এইচএসসি/এসএসসি বা সমমান পাস হতে হবে।
অভিজ্ঞতা
তবে কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা এবং কয়েক বছরের কাজের অভিজ্ঞতার থাকতে হবে।
বয়স
১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটায় এই বয়সসীমা ৩২ নির্ধারণ করা হয়েছে।
কর্মস্থল
ঢাকা
বেতন
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://rajuk.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে
আবেদনের শেষ সময়
২২ ডিসেম্বর, ২০২০ বিকেল ৫টায়।সূত্র:বিডিজবস.কম
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
