নিজস্ব প্রতিবেদক:
আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির জন্মদিন। দেশের জনপ্রিয় শিক্ষা বিষয়ক সংবাদের বিশ্বস্থ প্লাটফর্ম ‘শিক্ষাবার্তা ডট কম” এর পক্ষ থেকে শুভেচ্ছা। তিনি ১৯৬৫ খ্রিষ্টাব্দের ৮ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এম এ ওয়াদুদ ও মাতা রহিমা ওয়াদুদ।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল রোববার রাতে তিনি পজেটিভ রিপোর্ট পেয়েছেন। সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। তাঁর কোন শারীরিক জটিলতা নেই বলেও জানা গেছে।
চাঁদপুর সদর থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা. দীপু মনি গত মেয়াদে সরকারের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ডা. দীপু মনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে লেখাপড়া ও ডিগ্রি অর্জন করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
