নিউজ ডেস্ক।।
করোনার বিস্তার ঠেকাতে মাস্ক পরা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অবশ্যই মাস্ক পরতে হবে। মাস্ক না পরলে কোনো কিছুই সফল হবে না।
আজ সোমবার অনলাইনে মন্ত্রিসভার বৈঠকে তিনি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের এ নির্দেশ দেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
