এইমাত্র পাওয়া

রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিরা করোনা টেস্ট করান ॥ স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক।।

টেস্ট করানোর জন্য করোনা উপসর্গ রোগী এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি। তিনি বলেন, করোনা পরীক্ষার পরিধি বেড়েছে। দেশের মানুষের দাবি ছিল এ্যান্টিজেন টেস্ট চালু হোক। আমরা ১০ জেলায় শুরু করেছি। পর্যায়ক্রমে সব জেলায় এই টেস্টের ব্যবস্থা করব। পিসিআর ল্যাব আমাদের চালু আছে, জিন এক্সপার্ট মেশিন দিয়েও করোনা পরীক্ষা চালু আছে। টেস্ট করান, চিকিৎসা নেন, সেবা নেন, আপনারা ভাল থাকবেন।

রবিবার মিরপুরের লালকুঠি হাসপাতালে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ-২০২০ উদ্যাপন উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদফতর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.