মোঃ মোজাহিদুর রহমান।।
মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন কর্তৃক আয়োজিত “বঙ্গবন্ধু ও মানবাধিকার” শীর্ষক রচনা প্রতিযোগিতায় মিম্মা মেহজাবিন (বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির শিক্ষার্থী, রোল:১)’ ক’ বিভাগে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সে সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ নজরুল ইসলামের কন্যা। তার এ সাফল্যে পিতা নজরুল ইসলাম কৃতজ্ঞতা জানিয়েছেন মাননীয় জেলা প্রশাসক মামুনুর রশীদ মহোদয় এবং জেলা প্রশাসনের সকলের প্রতি। কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা ও হিতাকাঙ্খীদের প্রতি।
মিম্মা একজন ভালো মানুষ হোক সকলের কাছে এই দোয়া/আশীর্বাদ চান তিনি সকলের কাছে। উল্লেখ্য মিম্মা মেহজাবিন ইতিপুর্বে বিতর্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েসিহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তার এ সাফল্যে বাগেরহাটবাসী গর্বিত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
