এইমাত্র পাওয়া

সিঙ্গাপুরে বিক্রি হবে ল্যাবে তৈরি ‘মুরগির মাংস’

নিউজ ডেস্ক।।

পৃথিবীতে অনেক কিছুই তৈরি করা হয় গবেষণাগারে। তাই বলে মাংস! অবাক শোনালেও এমনটাই ঘটেছে সিঙ্গাপুরে। গবেষণাগারে তৈরি ‘মুরগির মাংস’ বিক্রির অনুমতি দিয়েছে দেশটির সরকার। এই প্রথম বিশ্বের কোনো দেশে এই ধরনের মাংস বিক্রি করার অনুমতি দিলো।

এটি এক ধরনের ‘ক্লিন মিট’ মাংস, যা সরাসরি জবাইকৃত প্রাণী থেকে আসেনি। এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ভিত্তিক স্টার্টআপ কোম্পানি ‘ইট জাস্ট’ ল্যাবে ওই মুরগির মাংস তৈরি করা হয়। যা বিক্রির অনুমতি দেয় সিঙ্গাপুরের সরকার। এই মাংস নাগেট হিসেবে বিক্রি হবে। তবে কবে নাগাদ তা বাজারে পাওয়া যাবে তা এখনো জানা যায়নি।

‘বিয়ন্ড মিট’ ও ‘ইম্পসিবল ফুড’র মতো উদ্ভিজ্জ মাংস প্রায়ই বিভিন্ন সুপার শপ বা রেস্তোরাঁয় পাওয়া যায়। কিন্তু ইট জাস্টের উদ্ভাবিত মাংস একেবারেই আলাদা। কারণ সেটি ল্যাবে প্রাণীর পেশিকোষ থেকে জন্মেছে।

প্রাথমিকভাবে প্রতি পিসের খুচরা মূল্য ৫০ ডলার ধরা হয়েছিল। তবে মূল্য আরো কমবে পারে। কোম্পানিটির সিইও জোশ টেট্রিক জানান, চূড়ান্ত বিক্রির জন্য নাগেটের দাম আরো কমবে। খুব দ্রুতই এটি বাজারে পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, বিশ্বে এখন দুই ডজনের মতো কোম্পানি তাদের গবেষণাগারে মাছ, গোমাংস এবং মুরগির মাংস তৈরির চেষ্টা করছে বলে জানা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.