নিউজ ডেস্ক।।
২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আজ ২ ডিসেম্বর বিতরণ শুরু করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত বোর্ডের বিদ্যালয় শাখা থেকে এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও বলা হয়, রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য ২০ ডিসেম্বরের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে প্রতিষ্ঠান প্রধানদের। এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ বা সংশোধনের আবেদন না করলে দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে। রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার আবেদনের সঙ্গে সর্বশেষ স্বীকৃতি নবায়ন এবং কমিটির অনুমোদনপত্র দাখিল করতে হবে বলেও জানিয়েছে বোর্ড।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
