এইমাত্র পাওয়া

বিজয় দিবসে স্বাস্থ্যবিধি মেনে ইনডোর অনুষ্ঠান করা যাবে

নিউজ ডেস্ক।।

করোনার কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে মহান বিজয় দিবসের ইনডোর অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করে এ অনুষ্ঠান করা যাবে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিজয় দিবসের নিরাপত্তা নিয়ে এক ভার্চুয়াল আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল এ সভার সভাপতি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া জাতীয় কর্মসূচি সুষ্ঠভাবে বাস্তবায়নে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অলোচনা হয়।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.