সঠিক তথ্য-উপাত্ত নেই এমন অনলাইনের বিষয়ে দ্রুত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক।।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সঠিক তথ্য-উপাত্ত পাওয়া যায়নি এমন অনলাইনগুলোর বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। গতকাল দ্বিতীয় দফায় দেশের প্রতিষ্ঠিত প্রায় সবগুলো অনলাইন নিউজপোর্টাল তালিকায় আছে। এটি অব্যাহত থাকবে। কারণ এটি চলমান প্রক্রিয়া। আর যে সব অনলাইনের ক্ষেত্রে সঠিক তথ্য-উপাত্ত পাওয়া যায়নি সেগুলোর বিষয়ে আমরা শিগগিরই ব্যবস্থা নেবো।

সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষ সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.