এইমাত্র পাওয়া

করদাতা বেড়েছে ৩৫৭ শতাংশ

নিউজ ডেস্ক।।

গত এক দশকে দেশে করদাতার সংখ্যা ৩৫৭ শতাংশ এবং আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা ১২৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন।

সোমবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে জাতীয় আয়কর দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান।

‘স্বচ্ছ ও আধুনিক কর সেবা প্রদানের মাধ্যমে করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে মো. আলমগীর হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি বলেন, ১ দশকে কর জনসংখ্যা করদাতা অনুপাত বেড়েছে ৩১৭ দশমিক ৫৬ শতাংশ, আয়কর খাতে প্রবৃদ্ধি ১৬ শতাংশের অধিক।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, করবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। স্বচ্ছ পরিবেশ নিশিত হলে বাড়বে করদাতার সংখ্যা। করবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা কর হার কমিয়েছি। বিভিন্ন অটোমেশনের মাধ্যমে রির্টান দাখিলের ব্যবস্থা করছি। ভবিষ্যৎ এমন অনেক কার্যক্রম থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.