নিউজ ডেস্ক।।
আজ ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ দিন। তবে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন ব্যবসায়ী ও আয়কর পেশাজীবীদের সংগঠনের সময় বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্ন জমার শর্ত শিথিল করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
দায়িত্বশীল সূত্র জানায়, আয়কর অধ্যাদেশ অনুযায়ী ৩০ নভেম্বর রিটার্ন জমার শেষ দিন। কিন্তু করোনার কারণে এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সংক্রমণের ভয়ে করদাতারা অনেকে ভয়ে সার্কেল অফিসে যেতে চাচ্ছে না। এছাড়া বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন রিটার্ন জমার সময় বৃদ্ধির আবেদন করেছে। এর পরিপ্রেক্ষিতে রিটার্ন জমার ক্ষেত্রে কিছুটা ছাড়ের চিন্তাভাবনা করা হচ্ছে।
প্রথমত রিটার্ন জমার সময় বাড়ানো। দ্বিতীয়ত দেরিতে রিটার্ন জমার জরিমানা মওকুফ করা। প্রাথমিকভাবে ডিসেম্বর পর্যন্ত জরিমানা মওকুফের পরিকল্পনা রয়েছে।আজ রোববার সিদ্ধান্ত হতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
