নিউজ ডেস্ক।।
ফরিদপুরের সালথার কামদিয়া গ্রামে প্রকাশ্য দিবালোকে আহলে হাদীসের মসজিদ ও মাদ্রাসা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সৈয়দ গিয়াসউদ্দিন, দেলোয়ার হোসেন, জামাল মোল্লা, বাকী বিল্লাহ খাঁন প্রমুখ।
এসময় বক্তারা প্রকাশ্য দিবালোকে মাদ্রাসা ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসঙ্গে দোষীদের শাস্তি দাবি করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
