এইমাত্র পাওয়া

সেরা প্রতিবেদক হলেন শিহাব উদ্দিন রুবেল

মোঃ মোজাহিদুর রহমান।।

দেশের বে-সরকারী জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টেলিভিশন এর ২০২০ সালে দেশের সেরা প্রতিবেদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাগেরহাট জেলা প্রতিনিধি শিহাব উদ্দিন রুবেল। আনন্দ টেলিভিশন প্রতিনিধি সম্মেলন-২০২০ এর শুভেচ্ছা স্মারক হিসেবে তাকে আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান তৌফিক আব্বাস আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট তুলে দেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আনন্দ টেলিভিশন প্রতিনিধি সম্মেলন ও আনন্দ উৎসব অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য সাম্প্রতিক ঘটনা প্রবাহ ক্যাটাগরিতে তাকে সেরা প্রতিবেদক হিসেবে নির্বাচিত করেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান তৌফিক আব্বাস, এইচ আর এডমিন সাইফুল ইসলাম ও আনন্দ টিভির ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মোস্তফা কামাল তোহা।

এ সময় আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান তৌফিক আব্বাস, এইচ আর এডমিন সাইফুল ইসলাম, এ জি এম মার্কেটিং এস বি বুলবুল, প্রোগ্রাম কো-অর্ডিনেটর এফ জাহাঙ্গীরসহ সকল বিভাগের কর্মকর্তারা ও আনন্দ টিভির বিভিন্ন অঞ্চলের প্রতিবেদকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আনন্দ টিভির প্রচারিত প্রতিবেদনগুলো জুরিবোর্ডের মাধ্যমে যাচাই-বাছাই করে ৫টি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদক নির্বাচিত প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

উল্লেখ্য শিহাব উদ্দিন রুবেল আনন্দ টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি ও আমাদের সময়, দৈনিক নওয়াপাড়া পত্রিকার ফকিরহাট প্রতিনিধি এবং ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.