ব্যাটিং ব্যর্থতায় ঘুরপাক খাচ্ছেন সাকিব আল হাসান। ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’ –এর তৃতীয় ম্যাচেও প্রত্যাশা পূরণ করতে পারেননি।
প্রথম ম্যাচে ১৩ বলে ১৫ রানের পর দ্বিতীয় ম্যাচে করেন ৯ বলে ১২ রান। শনিবার মিরপুরে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৭ বলে ৩ রান। তবে এ ৩ রান করে টি-টোয়েন্টি ক্যারিয়ারে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রান পেয়েছেন সাকিব। এর আগে এ অর্জন পেয়েছেন তামিম ইকবাল। বাঁহাতি ওপেনার পেয়েছেন ৫৮৬৪ রান।
এদিকে পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছে সাকিব অন্যরকম ডাবলের স্বাদ পেয়েছেন। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ হাজার রান ও তিনশর বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সাকিব। পাঁচ হাজার রান পাওয়া সাকিবের টি-টোয়েন্টিতে উইকেট ৩৫৫টি।
এর আগে এমন ডাবলের কীর্তি গড়েছেন ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল। ব্রাভোর টি-টোয়েন্টিতে রান ৬৩৩১, উইকেট ৫১২টি। মারকুটে ব্যাটসম্যান আন্দ্রে রাসেল রান করেছেন ৫৭২৮, উইকেট ৩০০টি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
