বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের কারখানা পরিদর্শন করছেন নয় বিশিষ্ট শিক্ষক। উদ্দেশ্য দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পের অভাবনীয় অগ্রগতি পর্যবেক্ষণ। বাংলাদেশি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উন্নয়ন, উৎপাদন প্রক্রিয়া ও পণ্যের উচ্চ গুণগতমান সরেজমিনে দেখছেন তারা।
শনিবার (২৮ নভেম্বর ২০২০) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। নয় সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ড. জাকির হোসাইন ভুঁইয়া, ফিনান্স বিভাগের অধ্যাপক এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ড. এম. সাদিকুল ইসলাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. মিজানুর রহমান, অর্গানাইজেশন স্ট্রাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শরিয়ত উল্লাহ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মাহফুজুল হক ও ড. মোহাম্মদ তারেক, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন ও ড. রাফিউদ্দিন আহমেদ এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ।
কারখানা কমপ্লেক্সে পৌঁছালে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান মল্লিক, কর্নেল (অব) এস এম শাহাদাত আলম ও ইয়াসির আল ইমরান, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম ও তোফায়েল আহমেদ, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেইন লিমন, অপারেটিভ ডিরেক্টর শহীদুজ্জামান রানা, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মোহসিন আলী মোল্লা, অ্যাডিশনাল ডিরেক্টর অগাস্টিন সুজন, ওয়ালটন রেফ্রিজারেটরের ব্র্যান্ড ম্যানেজার জীবন আহমেদ প্রমুখ।
কারখানা প্রাঙ্গনে পৌঁছে অতিথিরা প্রথমে ওয়ালটনের বিশাল কর্মযজ্ঞের ওপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। এরপর তারা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখছেন। পর্যায়ক্রমে অতিথিরা বিশ্বমানের রেফ্রিজারেটর উৎপাদন প্রক্রিয়া, মেটাল কাস্টিং, কম্প্রেসর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, এসএমটি প্রোডাকশন, পিসিবি, কম্পিউটার এবং মোবাইল ফোন উৎপাদন ইত্যাদি কারখানা সরেজমিনে পরিদর্শন করবেন।
উল্লেখ্য, ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনে ওয়ালটন একটি প্রশংসিত নাম। গাজীপুরের কালিয়াকৈরে ৭৫০ একরেরও বেশি জায়গাজুড়ে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক কারখানা। এখানে ফ্রিজ, টিভি, এসি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, লিফটসহ বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে।
পাশাপাশি বিভিন্ন পণ্যের গবেষণা ও উন্নয়ন, মান নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক ব্যবসা ইউনিটসহ বিভিন্ন বিভাগ গড়ে তুলেছে। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি ওয়ালটনের তৈরি আন্তর্জাতিক মানের পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
