নিউজ ডেস্ক।।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কিউএস (কোয়াক-কোয়ারেল সাইমন্ডস) প্রকাশিত এশিয়ার সেরা ৬৫০ বিশ্ববিদ্যালয়য়ের র্যাঙ্কিয়ে স্থান পেয়েছে দেশের ১১ বিশ্ববিদ্যালয়। যার মধ্যে তিনটি পাবলিক ও বাকি আটটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। তবে কিউএস র্যাঙ্কিংয়ে স্থান পেলেও দেশের কোন বিশ্ববিদ্যালয়ই এশিয়া অঞ্চলের সেরা ১০০ প্রতিষ্ঠানের তালিকায় আসতে পারেনি। গতবছরের মতো এবারও এশিয়ার সেরা হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। অন্যদিকে মাত্র এক ধাপ এগিয়ে ১৩৪তম স্থানে থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। অবস্থান ১৯৯তম স্থান নিয়ে দ্বিতীয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আর ২২৮তম হয়ে তৃতীয় অবস্থানে আছে নর্থসাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
