এইমাত্র পাওয়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ই-মেইল চালু

প্রেস বিজ্ঞপ্তি

শিক্ষা ও গবেষণার মান এগিয়ে নিতে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের সনাক্তকরণ করতে প্রাতিষ্ঠানিক ই-মেইল চালু করলো কুমিল্লা বিশ্বদ্যিালয় প্রশাসন।

আজ ২৫ নভেম্বর ২০২০ বুধবার দুপুর ১২টায় উপাচার্যের কার্যালয়ে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী প্রাতিষ্ঠানিক ইমেইল প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের, প্রকৌশল অনুষদের ডিন মোঃ তোফায়েল আহমেদ, আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার এ. এম. এম. সাইদুর রশিদ, সহকারী ডাটাবেজ প্রোগ্রামার মোঃ মাসুদুল হাসান ও সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম ।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ইমেইল এড্রেস এড়ড়মষব-এর এ-ঝঁরঃব ভড়ৎ ঊফঁপধঃরড়হ-এর মাধ্যমে প্রদান করা হবে, যেখানে শিক্ষার্থীরা ইমেইল ছাড়াও গুগল ড্রাইভ, গুগল ক্লাশরুম, গুগল মিটসহ এ-ঝঁরঃব-এর অন্যান্য সার্ভিস ব্যবহার করতে পারবে। বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ১৫ দিন পর থেকে শিক্ষার্থীরা যথাযথ প্রক্রিয়া অনুসরন করে সেবাটি গ্রহণ করতে পারবে।

এই কার্যক্রমটি কুমিল্লা বিশ্বদ্যিালয়ের আইসিটি সেল-এর সার্বিক তত্ত¡াবধানে সম্পন্ন করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.