নিউজ ডেস্ক।।
বঙ্গোপসাগরে ফুঁসছে গভীর নিম্নচাপ থেকে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘নিভার’। আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে মঙ্গলবার দুপুরে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘নিভার’-এ পরিণত হয়েছে।
জানা গেছে, নিভার আরও ঘনীভূত হয়ে উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে অবস্থানরত নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি মঙ্গলবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৬৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৬১০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে মোংলা থেকে ১ হাজার ৫৫৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
