অনলাইন ডেস্ক ঃ
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের প্রস্তুতির জন্য প্রায় ৬৩ লাখ ডলারের ফেডারেল অর্থ তহবিল পাচ্ছেন। নির্বাচনের তিন সপ্তাহ পরে জয়ী জো বাইডেন ও কমলা হ্যারিস প্রশাসনের জন্য ফেডারেল অর্থসহ অন্যান্য সুবিধাও দেওয়া হলো।
২৩ নভেম্বর বিকেলে এ সংক্রান্ত চিঠি ট্রানজিশন টিমের কাছে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি দেখভাল করে ফেডারেল এজেন্সি জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ)।
জিএসএর দেওয়া স্মারক থেকে জানা গেছে, আগামী ২০ জানুয়ারি শপথ নিয়ে ক্ষমতা গ্রহণের আগেই ফেডারেল অর্থ তহবিলের ৬৩ লাখ ডলার ব্যয় করতে পারবে বাইডেন-হ্যারিস প্রশাসন। এ অর্থ মূলত ট্রানজিশনের প্রস্তুতির জন্য অফিস ভাড়া, ট্রানজিশন কর্মীদের বেতন-ভাতা, বিশেষজ্ঞদের সম্মানী, ট্রানজিশন কাজের জন্য ভ্রমণ, গাড়ি ভাড়া, আইটি সার্ভিসের জন্য ব্যয় এবং প্রশাসনিক কাজে ব্যয় করতে হবে।
৬৩ লাখ ডলার নগদ অর্থের বাইরে অতিরিক্ত ১০ লাখ ডলার তহবিল রয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্টের বিশেষ বিশেষ কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশনের জন্য
নির্বাচনের তিন সপ্তাহ পরে জয়ী জো বাইডেন ও কমলা হ্যারিস প্রশাসনের জন্য ফেডারেল অর্থসহ অন্যান্য সুবিধাও দেওয়া হলো
নির্বাচনের তিন সপ্তাহ পরে জয়ী জো বাইডেন ও কমলা হ্যারিস প্রশাসনের জন্য ফেডারেল অর্থসহ অন্যান্য সুবিধাও দেওয়া হলো
৬৩ লাখ ডলার নগদ অর্থের বাইরে অতিরিক্ত ১০ লাখ ডলার তহবিল রয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্টের বিশেষ বিশেষ কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশনের জন্য।
ফেডারেল ট্রানজিশন আইনে বলা আছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রয়োজনে যেকোনো ফেডারেল এজেন্সির কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহার করতে পারবেন। তাঁদের সঙ্গে কংগ্রেসে কর্মরত কর্মীদেরও সংশ্লিষ্টদের সম্মতি সাপেক্ষে ট্রানজিশন টিমে কাজের জন্য ডাকা যেতে পারে।
জিএসএর স্মারকে আরও বলা হয়েছে, কোভিড-১৯ ব্যবস্থাপনার জন্য অফিস প্রস্তুতিতে যেকোনো গ্রহণযোগ্য প্রয়াসের সমন্বয় করা হবে।
জিএসএর চিঠি পাওয়ার পর বাইডেন-হ্যারিস প্রশাসন ট্রানজিশন কাজের জন্য ডাক যোগাযোগে সরকারি সুবিধা পাবে। সরকারি নিরাপত্তাসহ ইন্টারনেট সংযোগও ব্যবহার করার সুযোগ সৃষ্টি হবে।
এদিকে নির্বাচনে জয়ী জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর বিষয়ে অবশেষে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, মার্কিন সরকারের ক্ষমতা হস্তান্তরের বিষয়টি দেখভাল করা ফেডারেল এজেন্সি জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনের (জিএসএ) যা করণীয়, তা অবশ্যই করা উচিত।
তবে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর বিষয়ে সম্মত হলেও এখনো নির্বাচনে আনুষ্ঠানিক পরাজয় মেনে নেননি ট্রাম্প। তিনি লড়াই অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।
শিক্ষাবার্তা/ বিআ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
