এইমাত্র পাওয়া

বিবিসির ১০০ নারী তালিকায় বাংলাদেশি রিনা-রিমা

নিউজ ডেস্ক।।

বিবিসির প্রকাশিত ১০০ জন অনুপ্রেরণামূলক ও প্রভাবশালী নারী তালিকায় উঠে এসেছে বাংলাদেশি দুই নারীর নাম। তারা হলেন- রিনা আক্তার ও রিমা সুলতানা। এই তালিকায় তার সঙ্গে আরো রয়েছেন ফিনল্যান্ডের সর্ব-মহিলা জোট সরকারের নেতৃত্বদানকারী সান্না মেরিন, মার্ভেল চলচ্চিত্রের তারকা মিশেল ইওহ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণার করোনা ভাইরাস ভ্যাকসিনের প্রধান সারাহ গিলবার্ট।

২০১৩ সাল থেকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই তালিকা প্রকাশ করে আসছে। মূলত নারী অধিকার, নারী শিক্ষা, নারী নেতৃত্ব ইত্যাদি বিষয় মূল্যায়ন করে এই তালিকা তৈরি করা হয়। করোনাকালীন সময়ে প্রতি সপ্তাহে ৪০০ জন মানুষের মুখে খাবার তুলে দেয়ার জন্য তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

মাত্র আট বছর বয়সে আত্মীয়ের মাধ্যমে যৌনপল্লীতে বিক্রির শিকার হন রিনা আক্তার। তিনি যৌনপল্লীতে বড় হয়েছিলেন। এখন তিনি অন্য যৌনকর্মীদের জীবন উন্নতিতে সহায়তা করার চেষ্টা করছেন।

করোনা মহামারীর সময়ে খদ্দের না থাকায় আর্থিকভাবে ভেঙে পড়েছিলেন অনেক যৌনকর্মী। এই সময় রিনা তার সহকর্মীদের নিয়ে একটি দল তৈরি করেন এবং যৌনকর্মীদের পাশে দাঁড়ান। প্রতি সপ্তাহে প্রায় ৪০০ জনের মুখে খাবার তুলে দিয়ে অনন্য দৃষ্টান্ত তৈরি করেন।

এই বিষয়ে রিনা বলেন, ‘লোকেরা আমাদের পেশাকে অবজ্ঞারূপে দেখে। তবে এটা আমরা খাদ্যের প্রয়োজনে করি। আমি চেষ্টা করছি এই পেশার নারীগুলি যেন ক্ষুধার্ত না থাকে এবং তাদের বাচ্চাদের এই পেশায যেন না আসে।’

ভাবশালী নারীর তালিকায় আরেক বাংলাদেশি নারী হলেন রিমা সুলতানা। তিনি কক্সবাজারে ইয়ং উইমেন লিডারস ফর পিসের সদস্য। এটা যুক্তরাষ্ট্রভিত্তিক নারী অধিকার সংগঠন গ্লোবাল নেটওয়ার্ক অব উইমেন পিসবিল্ডার্সের কর্মসূচির অংশ। সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর নারীদের উন্নয়নে কাজ করছে এই সংস্থা।

রোহিঙ্গা শরণার্থীদের মানবিক উন্নয়নে কাজ করছেন রিমা। তিনি রোহিঙ্গা শরণার্থী বিশেষ করে নারী ও মেয়েশিশুদের শিক্ষা নিয়ে কাজ করছেন। তিনি রোহিঙ্গা নারী ও শিশুদের শিক্ষা নিয়ে কাজ করেন।

রিনা ও রিমা ছাড়াও এই তালিকায় ২০১৩ এবং ২০১৪ সালে স্থান পেয়েছিলেন বাংলাদেশি রুবানা হক, ২০১৭ সালে শান্তনা রানী রয়, ২০১৮ সালে সীমা সরকার ও ২০১৯ সালে জেসমিন আক্তার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.