নিউজ ডেস্ক।।
দেশে করোনা প্রতিষেধক টিকা দেওয়ার অগ্রাধিকার তালিকা করছে সরকার। পাশাপাশি টিকা সংরক্ষণ ও বিতরণে আলাদা প্রকল্প নিয়েও কাজ শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অবশ্য বাংলাদেশ কোন কোম্পানির টিকা আগে পাবে, তা এখনও ঠিক হয়নি। তবে দ্রুত টিকা পেতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত ব্যক্তিরা। এর পরই দেশের বয়স্ক নাগরিকদের অগ্রাধিকারে রেখেছে সরকার। বয়স্ক বলতে ৬০ বছরের বেশি বয়সীদের ধরা হচ্ছে। ইতোমধ্যে এই বয়সীদের তালিকা তৈরির কাজ শুরু করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। এর পরই মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী সরকারি কর্মী অর্থাৎ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাঠ প্রশাসন, স্থানীয় প্রশাসনসহ নানা শ্রেণি-পেশার জনগণ থাকবেন। টিকা পাওয়া সাপেক্ষে এরপর অন্য নাগরিকদেরও দেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
