মো: জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও প্রতিনিধি।।
বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীদের “পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ” এর দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ঠাকুরগাঁও জেলা শাখার বিভিন্ন সদস্যরা কর্মবিরতি অবস্থান কর্মসূচি ও সভা সমাবেশ করেছে।
৫ম দিনের মত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ঠাকুরগাঁও কালেক্টরেট অফিস চত্ত¡রে তৃতীয় শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতি অবস্থান ও সভা সমাবেশ করে।
বাকাসস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে কর্মবিরতি অবস্থান ও সভা সমাবেশ এর আগে ঠাকুরগাঁও কালেক্টরেট অফিস চত্ত¡র থেকে একটি র্যালি বের করে জেলা প্রশাসক কার্যালয় ও জজ কোর্ট চত্ত¡র প্রদক্ষিণ করে একই স্থানে এসে র্যালিটি শেষ হয়।
এসময় সভাপতিত্বের বক্তব্যে মাসুদ রানা বলেন, আমরা মাঠ প্রশাসন ও সচিবালয়ের কর্মচারীরা একই যোগ্যতা নিয়ে কাজ করছি। ইতিমধ্যে সচিবালয়ের সহকর্মীরা পদউন্নতি পেয়ে উচ্চতর গ্রেডে বেতন পাচ্ছেন কিন্তু দু:খের বিষয় আমাদের এখনো কোন পদ উন্নতি ও গ্রেডের পরিবর্তন হয়নি। অবিলম্বে আমাদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ করতে হবে। দুই দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দলোন চলবেই।
এসময় কর্মবিরতি অবস্থান কর্মসূচি, আন্দোলন ও সভা সমাবেশে বাকাসস ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম সহ অন্যান্য সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এ আন্দোলন ১৫-৩০ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানান তারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
