নিউজ ডেস্ক।।
নিজস্ব জমিতে ক্যাম্পাস থাকার পরেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাড়াবাড়িতে কার্যক্রম পরিচালনা বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ধরণের কোন বিশ্ববিদ্যালয় যেন ভাড়াবাড়িতে কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে ইউজিসিতে চিঠি পাঠানো হয়েছে। নিজস্ব ক্যাম্পাস থাকার পরেও বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ভাড়াবাড়িতে বিভিন্ন ডিপার্টমেন্ট ও ক্যাম্পাস পরিচালনা করে আসছে বলে অভিযোগ অনেক দিনের। যদিও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর এ ধরণের কাজ বিদ্যমান বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থি।
মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন মুক্তি স্বাক্ষরিত চিঠিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৯ (১) ধারা অনুযায়ী কোন বিশ্ববিদ্যালয় নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস থাকার পরও কোন ভাড়াবাড়িতে বা স্থাপনায় কোন প্রশাসনিক বা একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে ইউজিসিকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
