এইমাত্র পাওয়া

অনলাইন ক্লাসে শিক্ষার্থীর হৃদয় জয় করলেন মুহাম্মদ গোলাম হক

।। মোঃ খুরশীদ আলম তালুকদার ।।

মুহাম্মদ গোলাম হক, সহকারী শিক্ষক, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, ময়মনসিংহ। যিনি শিক্ষার্থীদের মাঝে জি. হক স্যার নামে অধিক পরিচিত। ১৭ বছরের শিক্ষকতা জীবনে তিনি নিজেকে তৈরি করেছেন স্বশিক্ষায়।নিজে যেমন প্রশিক্ষণ নিয়েছেন ঠিক তেমনি প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ দিয়েছেন তারও অনেক বেশী।

সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন, ইউজ অফ ইলার্নিং ম্যাটেরিয়ালস ইন ক্লাস রুম, স্কুল ইমার্জেন্সি রেসপন্স গাইডলাইন, ধারাবাহিক মূল্যায়ণ ( CA) ও বিটিটি’র মাস্টার ট্রেইনার হিসাবে কাজ করেছেন বিভিন্ন জেলায়।২০১৪ সালে সেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা হিসাবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পুরস্কার গ্রহণ করেন । এছাড়াও বাতায়নের সপ্তাহের সেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি।

২০১৮ সালে সংগঠক হিসাবে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড “বৃটিশ কাউন্সিল অ্যাওয়ার্ড” ( আইএসএ) লাভ করেন। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন এটুআই নির্বাচিত শিক্ষক অ্যাম্বাসেডর হিসাবে। তিনি থাইল্যান্ডের ক্যাসেটসার্ট ইউনিভার্সিটি থেকে বৈদেশিক প্রশিক্ষণ নিয়ে নিজেকে সমৃদ্ধ করেছেন। ২১ শতকের একজন যোগ্য শিক্ষক হিসাবে নিজেকে তৈরি রাখতে তিনি একজন লং লাইফ লার্ণার হিসাবে প্রতিনিয়ত আপডেট রাখার চেষ্টা করেন।

কভিট-১৯ পরিস্থিতিতে তিনি ময়মনসিংহ অনলাইন স্কুল ও নিজের বিদ্যালয়ে এ পর্যন্ত ৮৩টি অনলাইন ক্লাস নিয়েছেন। এছাড়াও আইসিটি শিক্ষক ফোরামের আয়োজনে প্রশিক্ষক হিসাবে ২০ আগষ্ট থেকে কাজ করছেন।

আজ আমরা এই গুনী ও কৃতিমান শিক্ষকের অনলাইনে ক্লাসটি উপভোগ করার চেষ্টা করবো। চলূনআমরাউপভোগকরিএইগুণীশিক্ষকেরক্লাসটি।
https://www.facebook.com/MymensinghOnlineSchool/videos/730213497811054


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.