নিউজ ডেস্ক।।
শীত শুরু হতে না হতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোভিড-১৯ সংক্রমণ বেড়েছে। গত কয়েকদিনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পরিবারসহ বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক এরই মধ্যে কভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন বলে শিক্ষক ও কর্মকর্তা সূত্রে জানা গেছে। এর জন্য বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরতদের অসাবধানতা ও মাস্ক ছাড়া চলাচল ও লোকসমাগমকে দায়ী করেছেন বিশ্লেষকরা।
জানা গেছে, গত কয়েকদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের পরিবারের দুই সদস্যের কভিড সনাক্ত হয়েছে। এছাড়াও উপাচার্যের দপ্তরের এক কর্মকর্তা তার পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন। পরিবহন ম্যানেজার, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রার, আইন উপদেষ্টার অফিসের ডেপুটি রেজিস্টারও কভিড আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে করোনা পজিটিভ হওয়া কথা জানিয়েছেন। এর বাইরে যোগাযোগ বৈকল্য বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুজন শিক্ষক এতে আক্রান্ত হয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষক দীর্ঘ চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
