এইমাত্র পাওয়া

সরকারি কলেজের রাজস্বখাতে কর্মরত ৩৪ জনের তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক।।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গ্রন্থাগারিক (নন ক্যাডার) গেজেটেড কর্মকর্তাদের খসড়া জ্যেষ্ঠতার তালিকা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

উপপরিচালক মো. রুহুল মমিন স্বাক্ষরিত আদেশে সরকারি কলেজের রাজস্বখাতে কর্মরত ৩৪ জনকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গ্রন্থাগারিক (নন ক্যাডার) গেজেটেড কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে তালিকা প্রণয়ন করে জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করা হয়। তালিকাভুক্ত প্রত্যেকের নামের পাশে সকল তথ্য ঠিক আছে কি না তা দেখার অনুরোধ জানানো হয়েছে।

কোন তথ্য ভুল বা প্রকাশিত বিজ্ঞপ্তির বিষয়ে আপত্তি, অভিযোগ বা পরামর্শ থাকলে মন্তব্য কলামে সুনির্দিষ্ট প্রমানসহ ৩০দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে লিখিতভাবে (promotiondshe@gmail.com) এ পাঠাতে বলা হয়েছে।

তালিকা দেখতে ক্লিক করুন

শিক্ষাবার্তা/এসজেড


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.