নিউজ ডেস্ক।।
প্রাথমিক অধিদপ্তরের মাঠ পর্যায়ে তিন কর্মকর্তাকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ আদেশ দেয়।
এই তিন কর্মকর্তা হলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. ইমামুল ইসলাম, উপানুষ্ঠানিক শিক্ষা বুর্যোর উপপরিচালক রুকুনুদ্দীন সরকার এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা পরিবীক্ষণ ইউনিটের উপপরিচালক বেগম রাশেদা বেগম।
উপসচিব আক্তারুন্নাহার সাক্ষরিত আদেশে বলা হয় এই তিন কর্মকর্তা বর্তমান কর্মস্থল থেকে রোববার দুপুরে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
আদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. ইমামুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা বুর্যোর উপপরিচালক (সংযুক্তি) করা হয়েছে।

উপানুষ্ঠানিক শিক্ষা বুর্যোর উপপরিচালক রুকুনুদ্দীন সরকারকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা পরিবীক্ষণ ইউনিটের উপপরিচালক (প্রেষনে) পদে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও বেগম রাশেদা বেগমকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক পদে দায়িত্ব দেয়া হয়েছে।
শিক্ষাবার্তা/এসজেড
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
