২০০৯ সালের আগে প্রতিষ্ঠানভেদে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সেশনজট ছিল দেড় থেকে দুই বছরেরও বেশি। ২০১২ সালের মধ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে সেশনজট উধাও হয়। কিন্তু কোভিড ১৯-এর কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও এই কালোছায়া পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। \
গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের কথা ভেবে স্কুল-কলেজের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হলেও, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। গত প্রায় ৮ মাস ধরে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর চিন্তার পাহাড় নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) থেকে জানা যায়, ‘বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৮ লাখ, সরকারি বিশ্ববিদ্যালয়ে ৩ লাখ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৪ লাখ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৫ লাখ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানে আরো ১ লাখ শিক্ষার্থী অধ্যয়নরত’।
এসব শিক্ষার্থীর মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ হলে তারা এতদিনে চাকরির বাজারে ঢুকে যেত। কিন্তু কোভিড-১৯ তাদের জীবনে ঘোর অমানিশা হয়ে এসেছে। তাদের কথা চিন্তা করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উচিত দ্রুত কার্যকর কোনো পদক্ষেপ নিয়ে সেশনজটের আশঙ্কা দূর করা।
ইসরাত জাহান
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
