এইমাত্র পাওয়া

সেলফি তুলতে যাওয়ায় ফোন ফেলে দিলেন সাকিব

সেলফি তুলতে যাওয়ার কারণে একভক্তের মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১২ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় এমন ঘটনাটি ঘটে।

জানা গেছে, ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে সাকিবকে দেখেই দৌড়ে গিয়ে তাকে না জিজ্ঞাসা করেই ছবি তুলতে চান ওই ভক্ত। আর তাতেই রেগে গিয়ে মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন সাকিব।

ওই সাকিব ভক্তের নাম মোহাম্মদ সেক্টর। এ বিষয়ে তিনি জানান, সেক্টর সাকিব আল হাসানের একজন ভক্ত। তাকে সামনাসামনি দেখে নিজেকে আর সামলাতে পারেনি তিনি। তাই একটা ছবি তুলতে যান। কিন্তু সাকিব তাকে ছবি তুলতে না দিয়ে তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফেলে দিয়েছেন।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান একটি বিশেষ কাজে ভারতে গেছেন। কাজ শেষে আগামীকাল ১৩ নভেম্বর আবার বেনাপোল দিয়ে দেশে ফিরবেন বলেও জানান তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.