শিক্ষার্থীদের ঘরে থাকার নির্দেশ

নিউজ ডেস্ক।।

আগামী ১৯ ডিসেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সময় শিক্ষার্থীদের ঘরে থাকা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করেছে। একইভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও এই নির্দেশনা দিয়েছে।

দেশে গত ৮ মার্চ করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দফায় দফায় বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় বাড়িয়ে এবার ১৯ সিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ১৯ নভেম্বর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময় নিজেদের এবং অন্যদের কারোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরীবিক্ষণ করবে। এ সময় শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে, নিজ নিজ পাঠ্যবই অধ্যায়ন করে, সে বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নিশ্চিত করবেন।

দুই মন্ত্রণালয় তাদের নির্দেশনায় জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের সময়ে সময়ে জারি করা নির্দেশনা ও অনুশাসন মেনে চলতে হবে।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টিভিতে শ্রেণি পাঠদান সম্প্রচার করা হচ্ছে। আর উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাস্তরে অনলাইনে ক্লাস পরিচালনা করা হচ্ছে।

শিক্ষাবার্তা/এসজেড


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.