এইমাত্র পাওয়া

ঢাবির আইবিএ ২২ ব্যাচের শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ওই ছাত্রের নাম অনিন্দ ইশরাক। তিনি আইবিএ ২২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, আমিও শুনেছি একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ওই ছাত্রের বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।

এদিকে প্রখর মেধাবী এই শিক্ষার্থীর আত্মহত্যার কোন কারণ খুঁজে পায়নি তার বন্ধু মহল। অনিন্দ’র এমন অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ।

শিক্ষাবার্তা/এসজেড


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.