রিটার্ন জমার সময় বাড়ছে না

নিউজ ডেস্ক।।

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক রিটার্ন জমার সময় এবার বাড়ছে না। ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে রিটার্ন। তবে যারা এই সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন না, তারা আইন অনুযায়ী সময় বাড়াতে আবেদন করতে পারবেন।

আজ বৃহস্পতিবার সেগুনবাগিচার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.