অনলাইন ডেস্ক।।
কয়েকদিন আগে জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক ও মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ৯০% সাফল্য দেখিয়েছে। এবার নতুন সুখবর হলো- রাশিয়ায় করোনাভাইরাসের টিকার যে ট্রায়াল চলছিল তা ৯২% সফল বলে প্রাথমিক ফলাফলে দেখা গেছে।
বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যে ১৬ হাজার মানুষ স্বেচ্ছায় এই ট্রায়ালে অংশ নিয়েছিলেন তাদের এক অংশকে স্পুটনিক ফাইভ নামের এই টিকা দেয়া হয়েছিল এবং বাকিদের যে ইঞ্জেকশন দেয়া হয়েছিল তাতে কোন ভ্যাকসিনের ওষুধ ছিল না। এদের মধ্যে ২০ জনের শরীরে এই টিকা ৯২% সফলতা দেখিয়েছে।কোন কোন বিজ্ঞানী এই খবরকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ কেউ মত দিয়েছেন খুব দ্রুত এই পরীক্ষার তথ্য প্রকাশ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
