নিউজ ডেস্ক।।
শেষ হলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হল পাঁচ দলের এই টুর্নামেন্টের ড্রাফট। আজ দুপুর ১২টা নাগাদ প্লেয়ার্স ড্রাফট শুরু হয়। এরই মধ্যে প্রতিটি দল তাদের স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছে।
প্লেয়ার্স ড্রাফটের তালিকায় চারটি ক্যাটাগরিতে ছিলেন মোট ১৫৭ জন ক্রিকেটার। এ গ্রেডে আছেন ৫ জন, বি গ্রেডে ২১ জন, সি গ্রেডে ২৩ জন ও গ্রেডে ১০৮ জন করে ক্রিকেটার ছিলেন। এর মধ্য থেকে দল পেয়েছেন মোট ৮০ জন ক্রিকেটার।
একনজরে দেখে নিন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দলগুলোর চূড়ান্ত স্কোয়াড-
বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি, ইয়াসির আলি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলি, আবু হায়দার রনি, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম রবি, পিনাক ঘোষ।
মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল হক ঈমন, রেজাউর রহমান, রাকিবুল হাসান, জাকের আলি অনিক, মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম।
জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন, এনামুল হক বিজয়, শামিম পাটুয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম অমি।
গাজী গ্রুপ চট্টগ্রাম: মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদি হাসান।
ফরচুন বরিশাল: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ঈমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দী শুভ। সূত্রঃ bd24live
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
