নিজস্ব প্রতিনিধি।।
৬টি দাবিতে শুক্রবার মানববন্ধন করবে ২০২১ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা। আগামী শুক্রবার সারাদেশে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সকাল ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে।
দাবিগুলো হল-
১. করোনা ভ্যাকসিন না আসা পর্যন্ত স্কুল খোলা যাবে না।
২. করোনা চলাকালীন কোনো ধরনের পরীক্ষা (স্কুলের বার্ষিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা ও এসএসসি পরীক্ষা) নেওয়া যাবে না।
৩. আমাদের স্কুল কার্যক্রম ৮ মাস বন্ধ ছিলো, তাই এই ৮ মাসের ক্ষতিপূরণ হিসাবে আমাদের এসএসসি পরীক্ষা ৮ মাস পেছাতে হবে।
৪. পরীক্ষার ৮ মাস পেছানো হলে তার জন্য সেশন জট সৃষ্টি হবে, এর ফলে আমাদের জীবন থেকে পরবর্তী ১ বছর শেষ হয়ে যাবে। তাই আমাদের এই সেশন জটের ক্ষতিপূরণ দিতে হবে।
৫. যদি উপোরোক্ত দাবি না মেনে জোরপূর্বকভাবে করোনা চলাকালীন সময়ে এসএসসি পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষা চলাকালীন সময়ে যদি কেউ কভিড-১৯ পজিটিভ হয়, তাহলে সেই ছাত্রের দায়ভার সরকারকে নিতে হবে।
৬. যদি এসএসসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে আমাদের পিএসসি ও জেএসসি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে অটোপ্রমোশন দিতে হবে।
শিক্ষার্থীরা জানান, তারা কোনোভাবেই করোনা চলাকালীন সময়ে এবং করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত পরীক্ষা দিতে এবং স্কুল যেতে রাজি নয়। বোর্ড পরীক্ষার থেকে তাদের জীবন অনেক মূল্যবান। তাই তারা এইচএসসির মত তাদেরও অটোপ্রমোশন দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
শিক্ষাবার্তা/ এসজেড
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
